বুধবার, ৫ মে, ২০২১

কলার খোসার মধ্যে লুকিয়ে আছে বহু গুণ


 

কলার পুষ্টি গুনের কথা আমরা সাবাই জানি কিন্তু কলার খোসার গুনের কথা কি আমরা জানি। এতে অবসাদ দূর হয়৷‌ কলার খোসায় মুড-নিয়ন্ত্রণ রাসায়নিক সেরোটোনিন থাকে প্রচুর পরিমাণে৷ সেই সেরোটোনিন শরীরের অবসাদ দূর করে। কলার খোসা ব্যবহার করে সহজেই মুখের দাগ দূর করা যায়। মধুর সঙ্গে কলার খোসা মিশিয়ে মুখে ভালো করে ঘষলে এই দাগ দূর হয়। ত্বকের জন্যও কলার খোসা অনেক উপকারী

ব্রণ দূর করতে: ছোট ছোট ব্রণকে তাত্‍ক্ষণিকভাবে দূর করতে সাহায্য করবে কলার খোসা। কলার খোসার ভেতরের অংশটি দিয়ে ব্রণের ওপর ঘষতে থাকুন। কিছুক্ষণ পর দেখবেন ব্রণ কোথায় মিলিয়ে গেছে।

চুলকানি কমায়: শরীরের কোনও জায়গা চুলকাতে-চুলকাতে কি লাল হয়ে গেছে? তা হলে সেখানে মিনিটপাঁচেক কলার খোসার সাদা অংশটা ঘষে নিন। দেখবেন, চুলকানি কমে যেতে সময় লাগবে না। মশার কামড়ের চুলকানি কমাতেও কলার খোসার কোনও বিকল্প হয় না বললেই চলে।

মসৃণ ত্বকের জন্য: মুখমণ্ডল যদি শুষ্ক আর খসখসে হয়, কলার খোসার ভেতরের অংশ মুখে লাগিয়ে রাখুন কিছুক্ষণ। তারপর ধুয়ে ফেলুন। দেখবেন ত্বক মসৃণ ও মোলায়েম হয়ে গেছে।

গহনা পরিষ্কারে কলার খোসা: কলার খোসা দিয়ে চামড়ার জুতা, কাপড়, রুপার গয়না পরিষ্কার করতে পারেন। তাতে অলংকার টেকসই হয় ও মসৃণতা বাড়ে।

লেবেলসমূহ: , , , ,

0টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]

<< হোম