ইতিবাচক মনোভাবের মানুষ কিভাবে চেনা যাবে?
একজন মানুষ অসুস্থ না হলে যেমন তাকে সুস্বাস্থ্যের অধিকার বলা যাবে না, ঠিক তেমনি ভাবে নেতিবাচক মনোভাব না থাকলেও কাউকে ইতিবাচক মনোভাব সম্পন্ন বলে চিহ্নিত করা যাবে না। ইতিবাচক মনোভাব সম্পন্ন মানুষের কিছু বৈশিষ্ট্য সহজেই নজরে পড়ে। তারা দয়াল, আত্মবিশ্বাস, ধৈর্যশীল এবং নিরহংকার। তারা নিজেদের সম্পর্কে এবং অন্যের সম্পর্কে উচ্চ আশা পোষণ করে এবং সব কাজই ইতিবাচক ফল প্রত্যাশা করেন। যাদের মনোভাব ইতিবাচক তারা বারোমাসি ফলের মতো সবসময় সুস্বাদু ও তাই তারা সব সময় স্বাগত। তাই আমাদেরকে সবসময় যে কোন কাজ করার ক্ষেত্রে ইতিবাচক হতে হবে নেতিবাচক মনোভাব কে দূরে ঠেলে সব সময় ইতিবাচক হয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে
ইতিবাচক মনোভাবের সুবিধা
(The benefits of a positive attitude)
এই মনোভাবের সুফল অনেক এবং সহজে তা নজরে পড়ে। অবশ্য যা সহজে নজরে পড়ে তা সহজে নজর এড়িয়েও যেতে পারে যাই হোক কয়েকটি সুবিধা উল্লেখ করা যায়
* উৎপাদনশীলতা বাড়ায়
* সংঘবদ্ধভাবে কাজের পরিবেশ সৃষ্টি করে
* সমস্যার সমাধানে সাহায্য করে
* আনুগত্যের মনোভাব তৈরি করে
* কর্মচার, মালিক ও ক্রেতাদের মধ্যে সম্পর্কের উন্নতি করে
* একটি প্রসন্ন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হিসেবে সমাজে পরিচিত হতে সাহায্য করে
লেবেলসমূহ: ইতিবাচক মনোভাবের মানুষ, how to know a positive person



0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম