শিক্ষিত বেকার যুবকের কর্মসংস্থান করা জরুরী
সোনার বাংলা বলে যারা চিৎকার করে এবং বুক ফুলিয়ে বলে এবাংলা হচ্ছে সোনার বাংলা তারা কি জানে এবাংলার বেকার শিক্ষিত যুবকের সংখ্যা কত তারা কি জানে বেকার শিক্ষিতদের জ্বালা কতটা? এই সোনার বাংলায় নেই কর্মসংস্থান ফলে বাড়ছে শিক্ষিত যুবকের সন্ধান। খেটে খেয়ে না খেয়ে করেছি পড়াশোনা কিন্তু মিলল না একটি চাকরি। কী করে পূরণ করব আমার মায়ের আশা? শিক্ষিত হয়ে পারিনা আমি গ্রামে কাজ করতে পারিনা আামি মাথায় ডালি নিতে পারিনা আমি গায়ে গায়ে ফেরি করতে। সরকার আপনি বুঝুন শিক্ষিত বেকারদের জ্বালা কতটা। গদিতে আসার জন্য দিয়েছেন অনেক প্রতিশ্রুতি আমরাও দিয়েছি আপনাকে গদি। কিন্তু পালিত হল না সেই প্রতিশ্রুতি আমাদের রেখে দিলেন সেই বেকারই। গরিবদের দিলেন চালডাল মাল মশলা শিক্ষিত যুবকদের দিকে তাকিয়ে দেখলেননা এটাই জ্বালা। সরকার একটু দেখেন সেই জ্বালা। যেই জ্বালায় পুরছে যুবকেরা বেকারত্বের জন্য। আমরা কি শিক্ষিত হয়েছি বেকার থাকার জন্য? শিক্ষিত হয়েছি মাথায় ডালি নেয়ার জন্য? সরকার একটু তাকান আজকে শিক্ষিত যুবকেরাই সমাজের কাছে বাবামায়ের সংসারে ব্যাধি হয়ে দাড়িয়েছে কারন নেই কোনো কাজ, নেই কোনো কর্মসংস্থান। শিক্ষিত হয়ে অনেকেই পাড়ি দিচ্ছে দেশবিদেশে মা একটু স্বস্তি দিয়ে বলে বেটা যেও না তুমি দুরে চলে চাকরি হয়নি তো কি হয়েছে তুমি তো শিক্ষিত হয়েছ। এমতা অবস্থায় সরকার এর উচিত দেশের শিক্ষিত বেকারদের জন্য যদিও চাকরি দিতে না পারেন তাহলে তাদের জন্য বিভিন্ন উপায়ে কর্মসংস্থান সৃষ্টি করা যাতে কোন শিক্ষিত যাতে বেকার না থাকে। এ বাংলা তখনই সোনার বাংলা হয়ে উঠবে থাকবে না কোনো বেকার শিক্ষিত যুবক থাকবে না কোনো খুনখারাবি তোলাবাজি থাকবে না কোনো অন্যায় মদ রাহাজানি থাকবে না কোনো অশান্তির প্রশ্রয় থাকবে শুধু শান্তি।
লেবেলসমূহ: আউটসোর্সিং এর কোন বিকল্প নেই, ঘরে বসে আয় করুন, digital jhug, it shikhun, ononline income


0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম