মাহন মে দিবস অমর হউক
মে মাস চেতনায় পরিপূর্ণ, মধ্য গ্রীষ্মের সূর্যের মতো।
__ উইলিয়াম শেক্সপিয়ার
শ্রমিকের শ্রমের কারণেই এখনো আমরা সাবলীলভাবে চলতে পারি। কৃষকের শ্রম আমাদের অন্ন্যের যোগান দেয়, পরিবারের কর্তার শ্রম আমাদের জীবিকা চালায়। গাড়ি চালকের শ্রম আমাদের চলার পথকে লাঘব করে, গৃহিণীর শ্রম আমাদের সংসারকে গুছিয়ে রাখে। শিক্ষকের শ্রম সুশীল সমাজ গঠন করে, রাষ্ট্রের শ্রম একটি দেশকে সমুন্নত রাখে। ডাক্তারের শ্রম আমাদের রোগ বালাই থেকে মুক্ত করে, তেমনি ইঞ্জিনিয়ারের শ্রম আমাদের বাসস্থান গড়ে।
কোথায় নেই শ্রম! সকাল থেকে রাত অব্দি প্রতিটি মানুষ শ্রম দিয়েই যাচ্ছেন। কেউ শ্রম বিক্রি করছে, কেউ শ্রম ক্রয় করছে, কেউ বা আমার আপনার মতো সকল কিছুর ঊর্ধ্বে গিয়ে এক স্বপ্ন পূরণের নেশায় শ্রম দিয়ে যাচ্ছে।
১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে সকল মেহনতী মানুষের প্রতি শ্রদ্ধা অবিরাম।


0টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন
এতে সদস্যতা মন্তব্যগুলি পোস্ট করুন [Atom]
<< হোম